সব কার্যক্রম
23 Oct, 2025
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
প্রজেক্ট এডুগ্রীন
নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিবেশবান্ধব উদ্যোগ “Project EduGreen” এর আওতায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে "সবুজ চত্বর সবুজ প্রজন্ম" প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি।
রে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান কো-অর্ডিনেটর মোহাম্মদ হামিদ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম মোদাচ্ছের আলী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইন বিভাগের প্রভাষক জাহেদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক নাঈম আহসান তালহা,
সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া আমরিন, আইন বিভাগের চেয়ারম্যান সুরাইয়া, প্রক্টর, এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণ ও পশ্চিম ক্যাম্পাসে ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও অর্থায়নে রোপণ করা হয় ফলজ, বনজ ও ঔষধি গাছ, যা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বার্তা হয়ে থাকবে।