সব কার্যক্রম
11 Jul, 2006
সাতকানিয়া, চট্টগ্রাম
জরুরী ত্রাণ কার্যক্রম
দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন
স্মরণকালের ভয়াবহ বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া ও লোহাগাড়া উপজেলার লাখো মানুষের জীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা ভারী বর্ষণ ও বন্যার পানিতে অসংখ্য পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটির ঘর ধসে পড়েছে এবং হাজারো মানুষ আশ্রয়, খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার সংকটে দিন কাটাচ্ছেন।
এই মানবিক সংকটময় পরিস্থিতিতে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ১১ জুলাই ২০২৬ তারিখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ও এওচিয়া ইউনিয়নের ১,০০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বন্যার ভয়াবহতার তুলনায় এই সহায়তা হয়তো সীমিত, তবে দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আমাদের অঙ্গীকারের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে।
আমরা বিশ্বাস করি, মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। তাই সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আমাদের আহ্বান—আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ান।
আল্লাহ তাআলা সকল বন্যার্ত মানুষকে হেফাজত করুন, তাদের দুর্ভোগ লাঘব করুন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন। আমিন।